সরকারি কাজে বাধা, ইউএনও কে লাঞ্চিত ও
হুমকি-ধামকি দেওয়ার মামলায় সাবেক গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর
কবিরকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার
দুপুরে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত-২ এর বিচারক সোহাগ
তালুকদারের আদালতে আত্মসর্মপণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানী শেষে
তাকে কারেগারে প্রেরণ করেন। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, নওগাঁ-৬
আসনের তৎকালীন এমপি আলমগীর কবিরের সঙ্গে ১৯৯৬ সালে ২ নভেম্বর রানীনগর
উপজেলায় ত্রাণ বিতরনে অনিয়ম হচ্ছে উল্লেখ করে স্থানীয় উপজেলার নির্বাহী
কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের বাকবিতন্ডা হয়। একপর্যায় এমপি ইউএনওকে
লাঞ্চিত করে হুমকী-ধমকী প্রদান করেন। পরে ইউএনও বাদি হয়ে সরকারী কাজে বাধা ও
হুমকি-ধামকি দেয়ার অভিযোগে আলমগীর কবিরসহ ৫ জন কে আসামী করে থানায় মামলা
দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকর্মকর্তা আলমগীর কবিরসহ ৪ জনের নামে
১৯৯৭ সালের ১১ অক্টোবর চার্জশীট দেন। অন্য আসামীরা হলেন, নজরুল মাষ্টার,
সানোয়ার হোসেন ও রুহুল আমীন। আলমগীর কবির ২০০১-২০০৬ সাল পর্যন্ত গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী ও পরে শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
No comments:
Post a Comment