Wednesday, May 7, 2014

দিল্লির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোস্টার’ পুরস্কৃত

দিল্লির দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল ফেস্টিভ্যাল মেনশন’  পুরস্কার পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোস্টার’। গত ৩০শে এপ্রিল রাতে দিল্লির তিভলি গার্ডেন রিসোর্টে অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে ছবির পরিচালক ও প্রযোজক আসিফ খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রযোজক সাভিতা রাজ হিরমাথ। এ সময় আরও উপস্থিত ছিলেন উৎসব পরিচালক রামভুল সিং। 
জহির রায়হানের গল্প অবলম্বনে ১৫ মিনিটের এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন মাহদী হাসান। বিদ্রোহী দীপনের সিনেমাটোগ্রাফিতে সম্পাদনা এবং সংগীত নির্দেশনা দিয়েছেন পাঞ্জাবের রাজেশ কাপুর। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইহতিশাম আহমদ। এছাড়াও আছেন মম শিউলি, হাসনাত রিপন, ফারগানা মিলটন, ভিকি জাহেদ, ইরতিজা হাসানসহ শতাধিক অভিনেতা-অভিনেত্রী। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গুণগত মানের কথা বিবেচনা করে সংলাপ ডাবিং করা  হয়েছে। সেই সঙ্গে আলাদা করে সংগীত নির্মাণ করা হয়েছে। মোটকথা, একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে যা যা করা হয় এখানেও তা-ই করা হয়েছে। উল্লেখ্য, পরিচালক আসিফ খান ভারতের পাঞ্জাব প্রদেশের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগে পড়াশোনা করছেন। ২০১৩ সালের জুন মাসে গ্রীষ্মের ছুটিতে দেশে এসে তিনি শুটিং করেন ‘পোস্টার‘-এর। মোট ৫ দিন ঢাকার মিরপুর-৬, হাতিরপুল,  মতিঝিল কলোনি, ফার্মগেট, টিএসসিসহ বিভিন্ন জায়গায় শুটিং হয় চলচ্চিত্রটির। ছবিতে কিছু শটের জন্য বেশ বড়সড় আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাছ বাজার ও ছবির শেষে মশাল মিছিলের দৃশ্য

No comments:

Post a Comment