নারায়ণগঞ্জে
আলোচিত সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নাসিক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ
থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূর হোসেন ও ২নং আসামি সিদ্ধিরগঞ্জ
থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়াকে দল থেকে বহিষ্কারের
সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ। এ সংক্রান্ত প্রস্তাব
কেন্দ্রে পাঠানো হয়েছে।

এবং
দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে তাদের দুইজনকে অব্যাহতি দেয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জ পুলস্থ মুজিব
মার্কেটে অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা আহ্বানের মাধ্যমে তাদের
বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন,
তাদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব কেন্দ্রে
পাঠানো হয়েছে। ৭ হত্যাকান্ডের ঘটনায় সভায় শোক প্রস্তাব নেয়া হয় জানিয়ে
মজিবুর রহমান বলেন, সভায় ওই হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি
জানানো হয়েছে।
No comments:
Post a Comment