শুক্রবার
বাদ জুমা নামাজে জানাযা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন ভাষা সৈনিক এ কে এম
আজহার উদ্দিন (৮২)। বিকেল ৩টায় বরিশাল নগরীর আমতলাস্থ পারিবারিক গোরস্থানে
তাকে দাফন করা হয়। এর আগে বাদ জুমা নগরীর তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা
কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার প্রতি
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন পুলিশ সদস্যরা।

মৃত্যুকালে
তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ৫ ছেলে রেখে গেছেন। ভাষা সৈনিকের জামাতা ইদ্রিস
মিয়া সবুজ বাংলানিউজকে জানান, ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনিজনিত জটিলতায়
ভুগছিলেন ভাষা সৈনিক এ কে এম আজহার উদ্দিন। গত ১৭ এপ্রিল তাকে রাজধানীর
বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারডেম
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ভাষা সৈনিক এ কে এম
আজহার উদ্দিনের মুত্যুতে বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শোক
প্রকাশ করেছে।
No comments:
Post a Comment