ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচনে উল্লেখযোগ্য
সহিংসতা ও অনিয়ম হয়েছে বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ-ইডব্লিউজি।
তাদের দাবি আগের ৬টি ধাপের মতো এ নির্বাচনেও মান নিম্নমুখী ছিল।

তাদের
পর্যবেক্ষণ মতে, ভোট প্রদানের হার ছিল ৫৮ শতাংশ। আজ সকালে প্রেসক্লাবে
আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার কর্মকর্তারা। পরিচালক মু.
আবদুল হালিম, নির্বাহি কমিটির সদস্য ও জানিপপের চেয়ারম্যান নাজমুল
কলিমুল্লাহ, কামরুল হাসান মঞ্জু ও হারুনুর রশিদ সাংবাদিকদের বিভিন্ন
প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ১২টি উপজেলার মধ্যে ৩৫৮টি
কেন্দ্রে তারা পর্যবেক্ষণ করেছেন। এর মধ্যে ৬টি উপজেলায় ভোট জালিয়াতি হয়েছে
৩৮টি কেন্দ্রে। কেন্দ্রের ভেতরে সহিংসতার ঘটনা ঘটেছে ৪০টি। এছাড়া আরও ৬টি
উপজেলার ২১৭টি কেন্দ্রে ভোটারদের ভয় ভীতি দেখানো ও হামলার ঘটনা ঘটেছে।
No comments:
Post a Comment