Monday, May 5, 2014

বায়েজিদে যুবলীগ কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নগরীর বায়েজিদ থানার জালালাবাদ এলাকায় দুই যুবলীগ কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন। সোমবার বিকালে শেরশাহ এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। 
সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও ভূমি দস্যুরা পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটেছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক হাজী আবদুল কুদ্দুস বাপ্পী, সাংগঠনিক সম্পদক মোঃ নাজিম উদ্দিন, যুগ্ন সম্পাদক মোঃ আতাউর রহমান টিটু, ফজল আমিন, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আজিজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি আবদুল্লাহ আল সজিব প্রমুখ।

No comments:

Post a Comment