Monday, May 26, 2014

চট্টগ্রামে পানির দাবিতে মানব বন্ধন

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা হালিশহর বি-ব্লক এ-ব্লক, জে ব্লকসহ হাউজিং সোসাইটির বাসিন্দারা পানির দাবিতে মানব বন্ধন করেছে। সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ওয়াসা চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করে। নগরীর হালিশহর থেকে পৃথক পৃথক ব্যানার ফ্যাস্টুন ও খালি কলসী হাতে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববনে অংশ নেন শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১০ বছর ধরে ওয়াসার পানি সরবরাহ করা হচ্ছে না। অথচ ওয়াসার পানি বিল ঠিকই পরিশোধ করতে হচ্ছে। ওয়াসার পানি পাওয়া না গেলেও একটি চক্র ভাউচার দিয়ে পানির ব্যবসা চালিয়ে যাচ্ছে।
বক্তারা রমজানের আগেই হালিশহর আবাসিক এলাকায় পানি সমস্যা নিরসন করা না হলে ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করার হুমকি দেন। সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর মোহাম্মদ হোসেন, কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী, কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও মহিলা কাউন্সিলর  মিসেস ফেরদৌস আরা তাহেরও বিএনপি নেত্রী আঁখি সুলতানা।
পরে হালিশহরবাসীর পক্ষে ওয়াসা চেয়ারম্যানকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ওয়াসার চেয়ারম্যান স্বারকলিপি গ্রহণ করে এক সপ্তাহের মধ্যে পানির সমস্যা সমাধানের লক্ষ্যে এলাকার গণ্যমান্য এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দেন।

No comments:

Post a Comment