বৃহত্তর চট্টগ্রামে জামায়াত হরতাল আহ্বান
করলেও রুটিন অনুযায়ী চট্টগ্রাম বোর্ডের অধীনে চলমান বুধবারের উচ্চ মাধ্যমিক
পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। চট্টগ্রাম
বোর্ডের পরীক্ষা ড.পিযূষ দত্ত বাংলানিউজকে বলেন, হরতাল হলেও বুধবারের উচ্চ
মাধ্যমিক পরীক্ষা রুটিন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে এইসএসসি পরীক্ষা
হরতালের আওতামুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন নগর জামায়াতের নায়েবে আমির
মো.আহসানউল্লাহ। তিনি বাংলানিউজকে বলেন, এইসএসসি পরীক্ষা, রোগিদের বহনকারী
গাড়ি হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

সাবেক
সাংসদ ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি
নজরুল ইসলামসহ ২১ জনকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে বুধবার বৃহত্তর
চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াত। পরীক্ষা নিয়ন্ত্রক
জানান, বৃহত্তর চট্টগ্রামে হরতাল আহ্বান করা হলেও একই প্রশ্নে সারা দেশে
পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই চট্টগ্রামেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়
উর্ধ্বতন কর্তৃপক্ষ। তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে রসায়ন(তত্ত্বীয়)
দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র(ঐচ্ছিক-১ ও
২), গৃহ ব্যবস্থাপনা ও শিশু বর্ধন এবং পারিবারিক সম্পর্ক(তত্ত্বীয়) প্রথম
পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ২টা থেকে অর্থনীতি ও বাণিজ্যিক
ভূগোল প্রথম পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) প্রথম পত্র, নাট্যকলা (তত্ত্বীয়)
প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
No comments:
Post a Comment