Thursday, May 8, 2014

‘ক্লিনটন আমার কাছ থেকে সুযোগ নিয়েছিলেন’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন পর আবার মুখ খুললেন হোয়াইট হাউসের সাবেক শিক্ষানিবশ কর্মী মনিকা লিউনস্কি৷ বলেছেন, ‘প্রেসিডেন্ট থাকাকালে আমার কাছ থেকে সুযোগ নিয়েছিলেন ক্লিনটন৷’ মনিকা আরও বলেন, ক্লিনটন ও তাঁর সম্পর্ক পারস্পরিক সম্মতির ভিত্তিতেই হয়েছিল৷ এর যদি কোনো অপব্যবহার হয়ে থাকে, সেিট হয়েছিল পরে৷
তখন ক্লিনটনের ঘনিষ্ঠ ব্যক্তিরা তাঁর (মনিকা) সুনামহানি করতে চেয়েছিলেন৷ ক্লিনটনকে বাঁচাতে তাঁকে বলির পঁাঠা বানানো হয়েছিল৷ বিরোধীরাও তাঁকে (মনিকা) রাজনৈতিক ‘দাবার ঘুঁটি’ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল৷ বর্তমানে ৪০ বছর বয়সী মনিকা ভ্যানিটি ফেয়ার সাময়িকীর জন্য নিজের জীবন নিয়ে লিখছেন৷ আজ বৃহস্পতিবার প্রকাশিতব্য চার হাজার ৩০০ শব্দের লেখাটির অংশবিশেষ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে৷ এতে মনিকা জানান, ইন্টারনেটের যুগে তিনিই প্রথম বলির পাঁঠা হয়েছিলেন৷
মনিকা এমন একসময়ে ক্লিনটনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন, যখন ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন৷ ১৯৯৫ সালে ক্লিনটনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার সময় মনিকার বয়স ছিল ২২ বছর৷ লিউনস্কি লিখেছেন, ওই সম্পর্কের জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত৷ মনিকা ওই বিতর্কিত সম্পর্কের ব্যাপারে এই প্রথম মন্তব্য করলেন, তা নয়৷ তিনি ১৯৯৯ সালে বারবারা ওয়াল্টার্সের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন৷ এপি৷

No comments:

Post a Comment