Wednesday, May 21, 2014

রস্সির ওপর এখনও ভরসা প্রানদেল্লির

 ফিওরেন্তিনার এই খেলোয়াড় ২০১১ সালে ভিয়ারিয়ালে খেলার সময় থেকেই ডান হাঁটুর চোটে ভুগছেন। চোটের কারণে এ মৌসুমের দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। 
৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণার সময়ই প্রানদেল্লি জানিয়েছিলেন, আগামী মাস থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দল চূড়ান্ত করার আগে ফিট হতে রস্সিকে সব ধরনের সুযোগ দেবেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের প্রানদেল্লি বলেন, বেশ কিছু কারণে রস্সিকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। “আমাদের সামনে অসাধারণ প্রতিভার এক ‘গ্রেট’ খেলোয়াড় রয়েছে। ইতালির সে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।” “আমি তাকে দুশ্চিন্তায় ফেলতে চাই না। সে ৩০ জনের একজন। আমাদের দেখতে হবে, খেলার মতো অবস্থায় সে আছে কি না। কিছু দিন আগের চেয়ে এখন তার অবস্থা ভালো,” যোগ করেন প্রানদেল্লি। গত জানুয়ারিতে চোটের কারণে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার আগে ১৪ গোল করে সেরি আর সেরা গোলদাতা ছিলেন রস্সি। মে মাসের শুরুতে ফেরার পর তিন ম্যাচে দুটি গোল করেন তিনি।

No comments:

Post a Comment