যুক্তরাজ্য বিএনপি নেতা মুজিবুর রহমান
মুজিব অপহরণের ঘটনায় খোঁজখবর নিচ্ছে বৃটিশ হাইকমিশন। হাইকমিশনের এক
কর্মকর্তা সুনামগঞ্জ থানা ও নিখোঁজ বিএনপি নেতার বাড়ি ঘুরে গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, অপহরণের ঘটনার পর যুক্তরাজ্যে থাকা তার পরিবারের
সদস্যরা এ ব্যাপারে বৃটিশ সরকারকে অবহিত করেন। তাদের পক্ষ থেকে মুজিবের
সন্ধান দাবিতে সহায়তা চাওয়া হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে বৃটিশ
হাইকমিশনের এক কর্মকর্তা সুনামগঞ্জে যান এবং অপহরণের বিষয়ে খোঁজখবর নেন।
তিনি থানা পুলিশের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। মুজিবুর রহমান মুজিব ও তার
গাড়িচালক রেজাউল ইসলাম সোহেলের উদ্ধারের অগ্রগতি জানতে গতকাল যুক্তরাজ্য
আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ আনোয়ার ও নিখোঁজ মুজিবুরের স্বজন সিলেট
জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনম শফিকুল হক সিলেট রেঞ্জের ডিআইজি মো.
মকবুল হোসেনের সঙ্গে দেখা করেন।

এ
সময় তারা নিখোঁজ মুজিবুর রহমানকে উদ্ধারের ব্যাপারে পুলিশের সার্বিক
সহায়তা কামনা করেন এবং এ ঘটনার পর বাংলাদেশে অবস্থানরত লন্ডন প্রবাসীদের
মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান। মকবুল হোসেন ভূঁইয়া পুলিশের
অনুসন্ধানের বিষয়টি তাদের অবগত করেন। এদিকে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ
নিখোঁজ বিএনপি নেতার সন্ধান দাবিতে টানা এক সপ্তাহের কর্মসূচি পালন করছে।
গতকাল হযরত শাহজালাল (রহ.) দরগাহে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ বিএনপি গতকাল বিকালে সংবাদ সম্মেলন করে রোববার সিলেটে আধাবেলা
হরতাল ডেকেছে। পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, এই অপহরণের বিষয়টি
সম্পূর্র্ণ রহস্যাবৃত। এর কারণ হিসেবে তারা বলেন, ঢাকা থেকে ইলিয়াস আলী গুম
হলেও তার গাড়ি পাওয়া গিয়েছিল। এবি সিদ্দিকী গাড়ি থেকে নামার পর অপহরণ করা
হয়। কিন্তু গাড়ি, ড্রাইভার সহ নিখোঁজ হলেন বিএনপি নেতা মুজিবুর রহমান
মুজিব। অপহরণের ঘটনাকে রহস্য বললেও কোনভাবে অভিযান পরিচালনা বন্ধ করছে না
পুলিশ। পুলিশের বেশ কয়েকটি টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। অনুসন্ধানে রয়েছে
র্যাব সহ গোয়েন্দা বাহিনী। গতকাল পুলিশের পদ থেকে সারা দেশে বার্তা পাঠানো
হয়েছে। একই সঙ্গে সিলেটের সব ক’টি সীমান্তেও খবর পাঠানো হয়েছে। তদন্তে
থাকা পুলিশ জানিয়েছে, মুজিবুর রহমান মুজিব অপহরণের ঘটনার পর কোন মুক্তিপণ
চাওয়া হয়নি। রোববার সন্ধ্যারাত থেকে তার মোবাইলফোনও বন্ধ রয়েছে। এ জন্য
পুলিশ প্রযুক্তিনির্ভর অনুসন্ধান শুরু করেছে। তার মোবাইল ট্র্যাকিং করে
ইতিমধ্যে জানা গেছে, সর্বশেষ তার মোবাইলটি ময়মনসিংহ শহর পর্যন্ত সচল ছিল।
এছাড়া অপহরণের আগে রোববার বেলা ২টা পর্যন্ত মুজিবুর রহমান মুজিব ময়মনসিংহের
বেশ কয়েকটি নাম্বারে ফোন করেছেন। পুলিশ ওই সব ফোন নম্বরেরও অনুসন্ধান
চালাচ্ছে। ময়মনসিংহ শহরে অবস্থান করছেন সুনামগঞ্জের এডিশনাল এসপি হেদায়েতুল
ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।
সুনামগঞ্জে রোববার অর্ধদিবস হরতাল : সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান ও তার গাড়ি চালক সুহেলের সন্ধানের দাবিতে আগামী রোববার সুনামগঞ্জ জেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের কাজির পয়েন্টে এক জরুরি সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী হরতাল কর্মসূচি ঘোষণা করেন। নাসির উদ্দিন চৌধুরী বলেন, সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলাম মুজিবুর রহমান ও তার গাড়িচালককে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে। কিন্তু তিন দিনের মধ্যে তাদের কোন খোঁজ দিতে না পারায় আগামী রোববার জেলার ১১টি উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। এ সময় জেলা বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরীন, আতম মিছবাহ, রেজাউল হক, নাদীর আহমদ, আসম খালিদ, আবুল মনসুর শওকত, ছাত্রদল নেতা ময়না মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আমির হোসেন উপস্থিত ছিলেন।
সিলেটে মিলাদ ও দোয়া: যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উপদেষ্টা মুজিবুর রহমান মুজিবের সন্ধান কামনায় সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বাদ জোহর দরগাহ মাজার মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক, সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুম, কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন আহমদ, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু আম্বিয়া, ছাত্রদল নেতা আল-আমিন, তরিকুল ইসলাম, শেখ সাহান তালুকদার প্রমুখ। মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী এবং ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব সহ গুম হওয়া সকল নেতাকর্মীর সন্ধান কামনায় মোনাজাত করা হয়।
সুনামগঞ্জে বিক্ষোভ: সুনামগঞ্জে নিখোঁজ প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমানের সন্ধানের দাবিতে মিছিল-সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের পৌর বিপণি মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরিন, ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, আ স ম খালেদ, সামছুল হক, আ ত ম মিছবাহ, নাদের আহমদ, রেজাউল হক, এডভোকেট আবদুল হক প্রমুখ

No comments:
Post a Comment