প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতমুলক পররাষ্ট্র নীতি গ্রহণ করবেন না
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী নরেন্দ্র
মোদি। এক সাক্ষাতকারে তিনি এমন অভিমত ব্যক্ত করেন। এতে তিনি বলেছেন, কোন
দেশের সঙ্গে আমরা সংঘাত চাই না। আমরা এমন পররাষ্ট্র নীতি গ্রহণ করবো না যা
প্রতিবেশী কোন দেশের সঙ্গে সংঘাতপূর্ণ হয় অথবা অন্য দেশের সঙ্গে সাংঘর্ষিক
হয়।

তিনি
বলেন, সব দেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি রয়েছে। বিশেষ করে তা আমাদের
প্রতিবেশীদের সঙ্গে আস্থা ও পারস্পারিক সহযোগিতামুলক। তবে সবার আগে জাতীয়
স্বার্থকে প্রাধান্য দেয়া হবে আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি। তিনি বলেন,
যদি আস্থায় ঘাটতি থাকে, সম্পর্কের সেতুবন্ধনে ঘাটতি থাকে তাহলে সেই সম্পর্ক
উন্নত করা যায় না। নিছক আলোচনার মাধ্যমে কোন দৃঢ় কাজ সম্পন্ন হয় না। তিনি
আরও বলেন, পাকিস্তান থেকে আসা সন্ত্রাসের মোকাবিলা করতে হচ্ছে ভারতকে।
পাকিস্তানের সঙ্গে অর্থপূর্ণ কোন সম্পর্ক গড়ার প্রথম পদক্ষেপ হলো, তাদেরকে
তাদের মাটিতে সন্ত্রাসীদের নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
No comments:
Post a Comment