বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। আগামী ১৯ শে
জুন সাক্ষ্য গ্রহণ করা হবে।

খালেদা
জিয়ার পক্ষে তার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দেন।
রাজধানীর বখশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের বিচারক
বাসুদেব রায়ের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক কর্তৃক দায়েরকৃত জিয়া
অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি শুরুর কথা ছিল
আজ। তবে শুনানিতে খালেদা জিয়ার উপস্থিতি হননি। বিএনপি শুরু থেকেই আলিয়া
মাদ্রাসা মাঠে এজলাসে শুনানির বিরোধিতা করে আসছে।
No comments:
Post a Comment