কিছু সংবাদ
মাধ্যমে নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ ও হত্যার
ঘটনায় র্যাবকে সম্পৃক্ত করে ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ পরিবেশন করা হচ্ছে
বলে অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে র্যাব হেডকোয়ার্টার্স।

বুধবার
মহাপরিচালকের পক্ষে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক এটিএম হাবিবুর
রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়,
নারায়ণগঞ্জে ৭ জন অপহরণ ও হত্যার ব্যাপারে একাধিক তদন্ত টিম কাজ করছে। ওই
ঘটনায় র্যাবের সম্পৃক্ততা যাচাই করার জন্যও ৠাবসহ একাধিক তদন্ত টিম কাজ
করছে। এমন পরিস্থিতিতে তদন্ত প্রভাবিত করতে পারে এমন রিপোর্ট কেবল
উদ্দেশ্যপ্রণোদিতই নয়, শিষ্ঠাচার বহির্ভূতও। এমন সংবাদে তদন্ত বাধাগ্রস্ত
হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এসব খবর মূল ঘটনা ধাপাচাপা দেওয়া
ও অপরাধীকে আড়াল করার প্রচেষ্টা হতে পারে। এমন খবরে বাহিনীর মধ্যে
বিশৃঙ্খলা সৃষ্টি হলে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কাও প্রকাশ করা হয় বিবৃতিতে।
No comments:
Post a Comment