ঢাকার কেরানীগঞ্জ উপজেলাকে ‘ওয়াইফাই জোন’
হিসেবে ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ। আজ মঙ্গলবার কেরানীগঞ্জে ডিজিটাল মেলা ২০১৪-এর সমাপনী
অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন । এক বছরের জন্য বিনা মূল্যে সর্বনিম্ন এক
এমবিপিএস ও সর্বোচ্চ দুই এমবিপিএস গতিতে ইন্টারনেট-সেবা দেওয়ার ঘোষণা দেন
তিনি।

তথ্যপ্রযুক্তি
প্রতিমন্ত্রী বলেন, ‘ভুটান, নেপাল, ভারত ও বাংলাদেশ এই চার দেশ মিলে
ইনফরমেশন হাইওয়ে নির্মাণ করা হচ্ছে। এ কাজে চার মাসে আমাদের অগ্রগতি সবচেয়ে
বেশি। সাসেক ইনফরমেশন হাইওয়ে প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের ৩০টি
জায়গায় ইন্টারনেট-সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে পাইলট প্রকল্প হিসেবে
কেরানীগঞ্জ উপজেলাকে রাখা হয়েছে।’ জুনাইদ আহমেদ দাবি করেন, তথ্যপ্রযুক্তিতে
বাংলাদেশ প্রশংসনীয় অবস্থানে রয়েছে। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা
প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল মেলাটি গত রোববার শুরু হয়ে
আজ শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক স্টলের মধ্যে
তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়।
No comments:
Post a Comment