Friday, May 9, 2014

মিন্টুসহ আটক ৯ জনের একদিনের রিমান্ড

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূল হোতা মিন্টু শিকদারসহ আটক ৯ আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার মহানগর গোয়েন্দা পুলিশ আসামিদের সিএমএম আদালতে পাঠিয়ে ১০ দিন রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মাইনুল ইসলাম ভূঁইয়া প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আটকরা হলেন- মিন্টু শিকদার (৩০), আ. মান্নান (৬১), রফিজ শিকদার (৩৫), মাছুম দেওয়ান (১৮), শফিকুল ইসলাম (৩২), নুরুল ইসলাম (৪৮), মানিক শেখ (৩৮), ফারুক হোসেন (৩৩) এবং নুরুজ্জামান (৩০)। সম্প্রতি অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে যাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে আরামবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে মিন্টু ও তার সহযোগী মান্নানকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগরের বিভিন্ন স্থান থেকে আরও ৭ জন সহ মোট ৯ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫টি চোরাই মোবাইল হ্যান্ডসেট, অজ্ঞান কাজে ব্যবহৃত চেতনানাশক ওষুধ ও মলম উদ্বার করা হয়।

No comments:

Post a Comment