‘গতকাল রাত নয়টা থেকে এখানে। ১৫ ঘণ্টা ধরে একই জায়গায়। ট্রাকেই
ঘুমিয়েছি। জানি না, কখন এখান থেকে মুক্তি পাব।’ নারায়ণগঞ্জের সাইনবোর্ডে
কথাগুলো বলছিলেন ট্রাকচালক শাহ আলম। তিনি জানান, গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে
গার্মেন্টসের মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। রাত নয়টার দিকে
সাইনবোর্ডে গিয়ে আটকা পড়েন। সাইনবোর্ড থেকে কাঁচপুরে যান চলাচল বন্ধ থাকায়
মহা দুর্ভোগে পড়েছেন তিনি।

আরেক
ট্রাকচালক মোহাম্মদ ইসমাইল জানান, তিনি যাবেন নরসিংদী। কিন্তু কোথাও যেতে
পারছেন না। রাত থেকে এখানেই আছেন।ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে শনির
আখড়া থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত শত শত ট্রাক চোখে পড়ে। তবে সাইনবোর্ড
থেকে কাঁচপুর পর্যন্ত রাস্তা দুই পাশ থেকে বন্ধ। গতকাল বুধবার সন্ধ্যা থেকে
আজ বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত এ
অবস্থা চলে। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জের
প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ছয়জনের লাশ উদ্ধারের ঘটনায় গতকাল সন্ধ্যায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে ভাঙচুর শুরু করে ক্ষুব্ধ জনতা। এর পর
ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আজ দুপুর দুইটার দিকে যান চলাচল
শুরু হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার রায় ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment