ফারুকুর রহমান বিনজু,
পটিয়া প্রতিনিধিঃ পটিয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম
মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব
খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর-উল আরশাদ চৌধুরীর সঞ্চালনায়
শনিবার বিকেলে পটিয়া সমিতি চট্টগ্রাম সিটির উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান ও
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান
চৌধুরী জাবেদ বলেছেন, দক্ষতা-স্বচ্ছতা ও জবাব দীহীতার মাধ্যমে বর্তমান শেখ
হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত অগ্রগতি অর্জন করে চলেছে। বিগত সময়ে
যেখানে বাংলাদেশ দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে সরকারের
সাফল্য এবং স্বচ্ছতা ও জবাব দীহীতার কারণে বর্তমানে দূর্নীতি অনেকাংশে কমে
এসেছে। বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা
অর্জন করেছিল, তখন স্বাধীনতা বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছিল যে, বাংলাদেশের
অর্থনীতি ভেঙ্গে পড়বে। কিন্তু আজ স্বাধীনতার ৪৩ বছর পর এসে দেখা যাচ্ছে
পাকিস্তান থেকে আমাদের অর্থনীতির ভীত অনেক মজবুত হয়েছে। বর্তমানে রিজার্ভ
ফান্ডে বাংলাদেশের যেখানে জমা আছে ২২ বিলিয়ন ডলার, সেখানে পাকিস্তানের
রিজার্ভ মাত্র ৭ বিলিয়ন ডলার। এছাড়াও রপ্তানি ক্ষেত্রেও বাংলাদেশ চীন,
জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় পিছিয়ে নেই। দেশের এই অগ্রগতি অব্যাহত
রাখতে ভবিষ্যত প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তিনি শেখ
হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন সাংসদ
সামশুল হক চৌধুরী, সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব, পটিয়া উপজেলা পরিষদের
চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, পৌর মেয়র অধ্যাপক হারুনুর
রশিদ, ইউএনও মোসাঃ রোকেয়া পারভীন, সংবর্ধিত অতিথি লোকমান হাকিম, অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.
আবদুর রশিদ, রফিকুল আলম চৌধুরী, নজরুল ইসলাম, অজিত আইচ, এম এ মারুফ, ইমাম
হোসেন চৌধুরী, ফখরুল ইসলাম পরাগ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ সামশুল হক চৌধুরী পটিয়া সমিতির কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, পটিয়ার শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান আগামী দেশ গড়ার আদর্শে উজ্জ্বীবিত হবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ার লক্ষে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি সমন্বিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন। আগামীতে দেশ ও জাতির গঠনে দায়িত্ব নেবে আজকের এই মেধাবী শিক্ষার্থীরা। সভাপতির বক্তব্যে আলহাজ্ব খলিলুর রহমান পটিয়া সমিতির এই ধরণের কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন। পরে অতিথিবর্গ পটিয়ার ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন।

No comments:
Post a Comment