পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত হওয়ার তিন দিনের মাথায় সুন্দরবনে ফের র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- রাজু (২৫) ও জাকির (৩০)। তারা বনদস্যু দলের সদস্য বলে র্যাব কর্মকর্তাদের দাবি।
বুধকার সকালে সুন্দরবনের পূর্ব বিভাগের মৃগমারী খাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান।
তিনি বলেন, “বনদস্যু আউয়াল বাহিনীর ১৫ থেকে ২০ সদস্য সুন্দরবনের পূর্ব বিভাগের কাপ্তাই খাল এলাকায় অবস্থান নিয়েছে বলে খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে সেখানে অভিযানে যায় র্যাব। উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ করে বনদস্যুরা গুলি চালালে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
“প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পার সোয়া ৯টার দিকে পিছু হটে দস্যুরা। তখন সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দুজনের মৃতদেহ পাওয়া যায়।”
ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও ছয়টি বন্দুক এবং দেড় শতাধিক রাউন্ড গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ৫ অক্টোবর ওই এলাকায় পুলিশের সঙ্গে দুই দফা ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হন, যারা ডাকাত দলের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।

No comments:
Post a Comment