Friday, October 17, 2014

দক্ষিণ কোরিয়ায় কনসার্টে ১৬ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় একটি কনসার্টে ১৬ জন মারা গেছেন। এ ছাড়া আরেরা ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় এবিসি নিউজ। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।

সিউলের দক্ষিণ এলাকায় সিউঙ্গাম নামক স্থানে এশিয়ার পরিচিত ব্যন্ড দল ‘ফউর মিনিট’ এর উন্মুক্ত কনসার্ট চলছিলো। কনসার্টটি উপভোগ করতে ৭০০ লোকের সমাগম হয়েছিলো। এদের অনেকেই ভেন্টিলেটরের ওপর দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছিলেন বলে জানা গেছে।

No comments:

Post a Comment