Monday, October 13, 2014

হাসপাতালের হিমঘরে অধ্যাপক ড. পিয়াস করিম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পিয়াস করিমের তিন বোন আমেরিকা, কানাডা ও ভারতে থাকেন। তাদের আসতে সময় লাগবে। সে হিসেবে মঙ্গলবার সিদ্ধান্ত নেয়া হবে যে কবে তাকে দাফন করা হবে। আজ ভোর সাড়ে ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। হাসপাতাল সূত্র জানায়, ভোর ৫টার দিকে পিয়াস করিমের অসুস্থতার খবর পরিবারের সদস্যরা স্কয়ার হাসপাতালে জানান। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

খালেদা জিয়া, ফখরুলের শোক প্রকাশ
এদিকে ড. পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজর এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তারা এই শোক প্রকাশ করেন। এতে মরহুমের শোকাহত পরিবার-আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

No comments:

Post a Comment