Monday, October 13, 2014

১৯ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ভাই নাসির হোসেন খুনের ঘটনায় এক উপপরিদর্শকসহ পুলিশের ১৯ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশের সদস্যদের মধ্যে আছেন ভাষানটেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনিসুর রহমান, পাঁচজন সহকারী উপপরিদর্শক ও ১৩ জন কনস্টেবল। আনিসুর রহমান এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবীকে প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার মিরপুরের ভাষানটেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

No comments:

Post a Comment