ভাষাসৈনিক আবদুল মতিন আর নেই (ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল নয়টায়
মারা গেছেন তিনি। বিএসএমএমইউর পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে এ
তথ্য জানান। প্রায় আড়াই মাস ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন অবদুল
মতিন।

গত ১৮ আগস্ট আবদুল মতিনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ট্রোক করেছিল।
এর এক দিন পরই আবদুল মতিনকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। ২০ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করেন নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক আফজাল হোসেন। অস্ত্রোপচারের পরও তাঁর অবস্থা অনেকটা অপরিবর্তিতই ছিল। এরই মধ্যে গত কয়েক দিনে মারাত্মক অবনতি ঘটে তাঁর। বিএসএমএমইউতে ভর্তির পর থেকে তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
No comments:
Post a Comment