প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ (বানৌজা) ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড
পুরস্কার প্রদান করেছেন। নৌবাহিনীর এ জাহাজটি দীর্ঘ ২৫ বছর দেশে-বিদেশে যে
অসামান্য অবদান রেখেছে, তারই স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হলো।
বানৌজা ওসমান লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চার বছর নিয়োজিত থেকে দেশের জন্য অসামান্য সম্মান ও গৌরব বয়ে এনে সম্প্রতি বাংলাদেশে ফিরেছে।

চট্টগ্রামে বানৌজা ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড পুরস্কার প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বানৌজা ওসমান বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান আরেকটি নতুন ধাপে উন্নীত করল। দিনটি বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীসহ গোটা জাতির জন্য অত্যন্ত গৌরবের।

ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ বানৌজা ওসমান ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে। এটি দেশে ও বিদেশে পাঁচ শতাধিক মহড়ায় অংশ নিয়েছে এবং এতে নৌবাহিনীর ৪৪৫ জন কর্মকর্তা ও নাবিক প্রশিক্ষণ নিয়েছেন।
প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছানোর পর নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় নৌবাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। বাসস।

No comments:
Post a Comment