দশম আসেম
শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে ইতালি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল
শুক্রবার কিংবদন্তি শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির ‘দ্য লাস্ট সাপার’ ছবিটি
দেখেছেন। সান্তা মারিয়া ডেলে গ্রাজিয়ের চার্চে অবস্থিত ভিঞ্চির এ ছবিটি
দেখেন প্রধানমন্ত্রী।

দর্শনার্থীদের জন্য চার্চের ডাইনিং হলের দেয়ালে ভিঞ্চির অন্যতম এই কীর্তিটি শোভা পাচ্ছে। ভিঞ্চি ১৪৯১-৯৮ সালের মধ্যে বিখ্যাত এই চিত্রকর্মটি এঁকেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাদুঘরের সহকারী এর ঐতিহ্য, ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, শিল্পী সাহাবুদ্দিন ও শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী ওরফে অবন্তী এ সময় উপস্থিত ছিলেন।
এ চিত্রকর্মটি মিলানের বিশ্বমানের সম্পদ হিসেবে বিবেচিত এবং সান্তা মারিয়া ডেলে গ্রাজিয়ের চার্চ রেনেসাঁ যুগের ভবন হিসেবে পরিচিত। বাসস।
No comments:
Post a Comment