ঈদ ও পূজা উপলক্ষে দক্ষিণাঞ্চলের মানুষের নৌপথে বাড়ি ফেরা শুরু হয়েছিল কয়েক দিন আগেই। তার পরও গতকাল শনিবার ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল সকাল থেকেই দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে শুরু করেন। দুপুর ১২টার পর থেকে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। ভোলা, আমতলী, পটুয়াখালী, বরিশাল ও বরগুনাগামী যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। যাত্রীদের চাপে টার্মিনালের পন্টুনে কোথাও তিলধারণের ঠাঁই ছিল না। ফলে টার্মিনাল এলাকায় নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা।
বরগুনাগামী আঁচল-২ লঞ্চের যাত্রী আক্তার হোসেন জানালেন, ছেলেমেয়েদের স্কুল ও কোচিং ছুটি হয়নি বলে আগে বাড়ি যেতে পারেননি। টার্মিনালে আসতে পথে যানজটে অনেক কষ্ট হলেও ঈদের আগে বাড়ি যেতে পারছেন এটিই আনন্দের বিষয়।
এদিকে গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনালে আমতলী, হাতিয়া, পিরোজপুর, ঝালকাঠি ও হুলারহাটসহ বেশ কয়েকটি রুটের লঞ্চ সংকট দেখা গেছে। এতে ভোগান্তির শিকার হয়েছেন এসব অঞ্চলের যাত্রীরা। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, শেষ মুহূর্তে যাত্রীর চাপ বেড়ে গেছে তাই নিরাপদ সুষ্ঠু যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছেন।

No comments:
Post a Comment