Sunday, October 19, 2014

জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ আর নেই

জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ (৯২) আর নেই। আজ রোববার সকালে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাহউদ্দীন আহমদের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গবেষক ও প্রাবন্ধিক ড. সালাহউদ্দীন আহমদ ১৯২৪ সালে ২৪ সেপ্টেম্বর ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ অনার্স এবং এমএ করেন।

এরপর পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন।
শিক্ষক হিসেবে অধ্যাপক সালাহউদ্দীনের কর্মজীবন শুরু হয় ১৯৪৮ সালে জগন্নাথ কলেজে। ১৯৫৬ সালে তিনি জাপান বিশ্ববিদ্যালয়ে আধুনিক জাপানের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পড়াশুনা ও গবেষণা করেন।
দীর্ঘদিন তিনি রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- সোশ্যাল আইডিয়াজ অ্যান্ড সোশ্যাল চেঞ্জ ইন বেঙ্গল ১৮১৮-১৮৩৫, বাংলাদেশ অতীত বর্তমান, বাঙালীর সাধনা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাসের সন্ধানে।
অধ্যাপক ড. সালাহউদ্দীন আহমদ ইতিহাস চর্চায় বিশেষ অবদানের জন্য একুশে পদক এবং স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেছেন।

No comments:

Post a Comment