Sunday, October 12, 2014

ইরানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

ইরানের দক্ষিণ-পূর্বে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪ পুলিশ কর্মকর্তা সহ ৭ জন আরোহীর প্রত্যেকে নিহত হয়েছে। ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর ওই বিমানটি বিরজান্দ থেকে জাহেদান যাচ্ছিল। একপর্যায়ে বিমানটি রাডার থেকে অদৃশ হয়ে যায়। পরে জানা যায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ খবর দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। বিমানে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ছিলেন বলে খবরে বলা হয়। ৪ পুলিশ সদস্য ছাড়াও দুই বিমান চালক ও একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বিমানে ছিল। আরোহী পুলিশ সদস্যরা সারাভানে সংঘটিত হামলার তদন্ত করছিলেন। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

No comments:

Post a Comment