বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে সরকারের
দুর্নীতি-দুঃশাসন, নির্যাত-নীপিড়নের বিরুদ্ধে এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ
আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির
সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন।

তিনি বলেন, এই অবৈধ সরকার দেশের মানুষের কষ্টার্জিত গণতন্ত্রকে গলা টিপে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। বিগত ৫ জানুয়ারি ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।
তাই আগামীতে বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং গণতন্ত্র রক্ষার যে ডাক দিবেন সে ডাকে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপি নেতা কামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বন্দর থানা বিএনপি আবুল কাশেম চৌধুরী, আবদুল কুদ্দুছ সেন্টু, মাহবুবুল আলম, নজির আহমদ কোম্পানী, মো. সেলিম, হারুনুর রশিদ, নগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:
Post a Comment