Sunday, October 12, 2014

খালেদার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন ও ২০দলীয় জোট নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আফ্রাসিয়াব মেহেদি হাশমী কোরাইশী। আজ রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এদিকে সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ট্রিনকোয়ার। রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ করবেন তিনি।

No comments:

Post a Comment