Tuesday, August 25, 2015

শর্ত পূরণ করতে না পারায় জিএসপি হয়নি : গওহর রিজভী

শর্ত পূরণ করতে না পারার কারণেই যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহাল হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
আজ সোমবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে পররাষ্ট্রনীতি বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন। ওই কলেজের সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডি ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট যৌথভাবে ওই সেমিনারের আয়োজন করে।
গওহর বলেন, শ্রমমানের উন্নয়নে আমরা যেসব অঙ্গীকার করেছি তা পূরণ করতে হবে। তাহলে যুক্তরাষ্ট্রের বাজারে আমরা জিএসপি ফিরে পাব। সুশাসনের অভাব এবং প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে বিদেশি বিনিয়োগ বাড়ছে না বলে তিনি মন্তব্য করেন।

No comments:

Post a Comment