![]() |
| মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী |
বাংলাদেশ
নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজহারুল
ইসলাম চৌধুরীকে আজ শনিবার কারাগারে পাঠানো হয়েছে। আজ বিকেলে আদালতে হাজির
করার পর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর কৌঁসুলি আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন,
‘একটি বিস্ফোরক মামলায় মুফতি ইজহারুল ইসলামকে আদালতে হাজির করা হয়। ওই
মামলায় আমরা তাঁর জামিন চাইনি। কারণ বিস্ফোরক মামলাটির শুনানি ১০ আগস্ট
ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। সেই আদালতে আমরা তাঁর জামিন চাইব।’
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘তিনটি মামলায় মুফতি ইজহারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ কারণে ওই তিনটি মামলায় রিমান্ড চাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমরা তাঁকে আদালতে হাজির করি। মহানগর হাকিম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
গতকাল শুক্রবার দুপুরে লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় জুমার নামাজ পড়ে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ ইজহারুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে। ইজহারুল ইসলামের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও অ্যাসিড আইনে করা তিনটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন।

No comments:
Post a Comment