Sunday, August 23, 2015

‘তখন তদন্ত করেননি কেন?’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আজ সঠিক তদন্ত হচ্ছে বলেই বিএনপি’র গা-জ্বালা করছে।’
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন।
হানিফ বিএনপি নেতা নজরুল ইসলাম খানের উদ্দেশে বলেন, ‘আজ যখন তদন্তের মাধ্যমে ওই হামলায় জড়িতদের মধ্যে উঠে এসেছে আপনার দলের লোকেদের নাম, তখন বলছেন সঠিক তদন্ত চাই।’
আওয়ামী লীগ ন্যায় বিচারে বিশ্বাসী উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘ওই হামলার বিচার শুরু হয়েছে। জড়িতদের কেউ-ই রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই।’ সঠিক তদন্তের মাধ্যমে এই মামলার সুষ্ঠু বিচার হবে বলেও উল্লেখ করেন তিনি।
হানিফ আরও বলেন, ‘২০০৪ সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা হলো তখন রাষ্ট্রীয় ক্ষমতায় কারা ছিল। তখন আপনারা তদন্ত করেননি কেন? এখন তদন্তের কথা বলছেন কেন? হাওয়া ভবনে বসে দফায় দফায় বৈঠক করা হয়েছে। এত বড় ভয়াবহ নিষ্ঠুর হামলার আলামত নষ্ট করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। হামলাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। জজ মিয়ার নাটক সাজিয়ে ছিলেন। নাটক করারও একটা সীমা থাকে।’

No comments:

Post a Comment