বিএনপির
ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সারা বিশ্বে যখন
তেলের দাম স্থিতিশীল সেই মুহূর্তে বর্তমান সরকার গ্যাস, বিদ্যুৎ এর মূল্য
বৃদ্ধি করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা জ্বালানি তেলসহ গ্যাস,
বিদ্যুতের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ করছি এবং দাম কমানের দাবি
জানাচ্ছি। শুক্রবার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা
(জাসাস)-ঢাকা মহানগর দক্ষিণের সদ্য কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে বিএনপির
প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ
শেষে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জবাদিহিহীনতার সংস্কৃতির ফলে দেশে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে। আর এর প্রভাব পড়বে কৃষক সমাজ ও নিম্নআয়ের মানুষদের ওপর। তাই গ্যাস ও বিদ্যুতের বর্ধিতমূল্য প্রত্যাহার করে নেয়া উচিত।
তিনি বলেন, এই সরকারের আমলে কেউই নিরাপদ নয়। একটা ছোট্ট কারাগার থেকে বের হলেও কারামুক্ত নেতা-কর্মীরা একটা বৃহৎ কারাগারে এখনো বন্দী আছে। একটি টেলিভিশনের মালিক বর্তমানে কারাগারে বন্দী আছেন। অবিলম্বে সাংবাদিক নেতৃবৃন্দসহ কারাবন্দী বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি দেয়ারও জোর দাবি জানান হাফিজ আহমেদ।
বিএনপির এই নেতা বলেন, ইসলামী টেলিভিশিন ও দিগন্ত টেলিভিশনসহ অনেক টেলিভিশন চ্যানেল বন্ধ রয়েছে। আমার দেশ পত্রিকা বন্ধের পাশাপাশি সম্পাদক মাহমুদুর রহমান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ অনেক সাংবাদিক কারাগারে বন্দী রয়েছেন। অতএব এই সরকারের আমলে কেউই নিরাপদ নয়।
বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য রফিক শিকদার, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং জাসাস-ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও জাসাস-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শিকদার প্রমুখ। কারামুক্ত নেতাকর্মীদের মধ্যে ছিলেন- জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কে এস হোসেন টমাস, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুইয়া, সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু, কোষাধ্যক্ষ মাহির আহমেদ রানা, মাতুয়াইল ইউনিয়নের জাসাস সভাপতি মো: মাসুদ রানা প্রমুখ। জাসাস নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- খালেদ এনাম মুন্না, সাইদুল ইসলাম মিলন, ইমতিয়াজ আহমেদ হিরু, মাহতাব শিকদার প্রমুখ।
নোমানের সাথে তরুণ দলের সাক্ষাৎ
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সাথে গত বুধবার সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয়তাবাদী তরুণ দলের একটি প্রতিনিধি দল। তরুণ দলের সভাপতি মো: আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এসময় আরো ছিলেন- কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল মান্নান, মো: মাকসুদ, মো: ওবায়দুর রহমান, এ কে আল রিয়াদ, যুগ্ম-সম্পাদক আফসার, টিএইচ তোফা, আলী আজগর জিন্নাহ, মোহাম্মদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মো: মিজান, দফতর সম্পাদক আব্দুল মোতালিব, প্রচার সম্পাদক কাজী রোকন উদ্দিন ও সদস্য পান্ডব আলী প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান তরুণ দলসহ বিএনপির নেতাকর্মীদেরকে কোনো গ্রুপিংয়ে বিভক্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান।

No comments:
Post a Comment