![]() |
| কাবুলে হামলাস্থল পরিদর্শন করছেন আফগানিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার সকালে সেনা এলাকার কাছেই ওই হামলা হয়। ছবি: রয়টার্স |
আফগানিস্তানের
রাজধানী কাবুলে শুক্রবার সকালে গাড়িবোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে।
আহত শতাধিক লোক। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। বিবিসি
অনলাইনের খবরে জানানো হয়, পুলিশ বলছে কাবুলের শাহ শহীদ এলাকায় ওই বোমা
হামলা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন
শিশু। নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে রয়টার্সের খবরে জানানো হয়, সেনা চৌহদ্দি
লক্ষ্য করে ওই হামলা চালানো হতে পারে। হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।
আত্মঘাতী গাড়িবোমা হামলা তালেবান জঙ্গিদের পুরোনো কৌশল। বৃহস্পতিবারও
আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলা চালায় তালেবান জঙ্গিরা। ওই
হামলায় তিন পুলিশসহ ছয়জন নিহত হয়।

No comments:
Post a Comment