ঢাকায়
দুর্বৃত্তদের হামলায় নিহত ব্লগার নিলয় চক্রবর্তীর গ্রামের বাড়ি পিরোজপুর
সদর উপজেলার টোনা ইউনিয়নের পান্তাডুবি গ্রামে। পান্তাডুবি গ্রামের বাসিন্দা
তারাপদ চক্রবর্তীর একমাত্র ছেলে নিলয়। পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী
কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পড়াশুনা শেষে
একটি বেসরকারি সংস্থায় কাজ করছিল নিলয়। শুক্রবার সন্ধ্যায় নিলয়ের বাড়িতে
গিয়ে দেখা যায়, নিলয় নিহতের খবরে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। সন্তানের অকাল মৃত্যুতে বার বার
মূর্ছা যাচ্ছিল মা অর্পণা রানী ও একমাত্র বোন দয়েস্তা চ্যাটার্জ্যি।
কৃষিজীবী বাবা তারাপদ চক্রবর্তী ছেলের খবর শোনার পর থেকে অসুস্থ হয়ে
পড়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment