![]() |
| ক্যাপ্টেন ছবিতে জয়া ও শাকিব খান |
পূর্ণদৈর্ঘ্য
প্রেম কাহিনী ছবির সিক্যুয়াল আর থাকল না। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২
ছবির নাম বদলে এখন তা হয়ে গেল ক্যাপ্টেন। খবরটি জানিয়েছেন ছবির পরিচালক
সাফিউদ্দিন সাফি। ছবিটির পাঁচটি গান ও কিছু অংশের শুটিংয়ে এখন ভারতের
হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আছেন সাফি। সেখান থেকে মুঠোফোনে তিনি
বলেন, ‘শাকিব খান ছবির শুটিংয়ের শুরু থেকেই নাম পরিবর্তন করার কথা বলে
আসছিলেন। তিনিই ছবির নাম ক্যাপ্টেন রাখার কথা বলেছিলেন। ছবির গল্পের সঙ্গেও
নামটি মিলে যায়। তাই এখন থেকে ছবির নাম ক্যাপ্টেন।’ ক্যাপ্টেন ছবির
শুটিংয়ে এখন ভারতে আছেন শাকিব খান, জয়া আহসান, ইমন, মৌসুমী হামিদসহ আরও
বেশ কয়েকজন কলাকুশলী। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ
ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ছবির নাম পরিবর্তন করে ক্যাপ্টেন রাখার বিষয়টি
নিশ্চিত করা হয়েছে।

No comments:
Post a Comment