ভারত
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠকের জন্য পাকিস্তানকে প্রস্তাব
দিয়েছে। বৈঠকে দু’দেশের নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনার প্রস্তাব দেয়া
হয়েছে।চলতি মাসের ২৩ তারিখে এ বৈঠক নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে বলে ভারতীয়
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। ভারতীয় প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন
পাকিস্তানি এক কূটনীতিবিদ। অবশ্য পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র এবং জাতীয়
নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ বৈঠকের জন্য সময় দিতে পারবেন কিনা তা এখনো
নিশ্চিত করেনি ইসলামাবাদ। ইসলামাবাদের শীর্ষস্থানীয় একটি সূত্র বলেছে,
বৈঠকের এ ভারতীয় প্রস্তাব ফিরিয়ে দেয়া পাকিস্তানের জন্য কঠিন হবে।
প্রস্তাবিত বৈঠক নিয়ে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। রাশিয়ার
উফে নগরীতে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনের অবকাশে পাক
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক
করেছিলেন। সে সময়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠকের
সিদ্ধান্ত নেয়া হয়েছিল এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত সব বিষয়ে বৈঠকে আলোচনারও
সিদ্ধান্ত নেয়া হয়।– সংবাদসংস্থা
Monday, August 3, 2015
পাকিস্তানকে নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠকের প্রস্তাব ভারতের
সূত্র ও লেখক @Source and Writer:
আন্তর্জাতিক,
নতুন বার্তা,
পাকিস্তান,
ভারত
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment