![]() |
| সন্তু লারমা |
অস্তিত্ব
রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আদিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম ও পার্বত্য
চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।
একই সঙ্গে তিনি সরকারি উদ্যোগে জাতীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের
জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে
বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা এই আহ্বান
জানান। গতকাল বুধবার সকালে রাজধানীতে স্থানীয় একটি হোটেলে এই সংবাদ
সম্মেলনে তিনি আরও বলেন, দেশে আদিবাসীদের জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি
নেই। আন্তর্জাতিক আইনে স্বীকৃত আদিবাসীদের প্রথাগত ভূমি অধিকার সরকার
সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলেছে। তাদের মানবাধিকার পরিস্থিতি খুবই করুণ।
হত্যা, ধর্ষণ, নির্যাতনের ঘটনা ঘটছে অহরহ।
সারা দেশে আদিবাসীদের ভূমি দখল চলছে দাবি করে সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮ বছর পার হলেও তার একটি মৌলিক বিষয়ও বাস্তবায়ন করা হয়নি।
সন্তু লারমার এই আহ্বানে সাড়া দিয়ে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য সংবাদ সম্মেলনে বলেন, আদিবাসীদের এই সংগ্রাম প্রকৃতপক্ষে জাতীয় সংগ্রামেরই অংশ। দেশের প্রগতিশীল ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এই সংগ্রামের সঙ্গে একাত্ম আছে।
সংবাদ সম্মেলনে লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশে সরকারিভাবে অনেক রকম দিবস পালিত হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবসটি অবশ্যই সেই মর্যাদা পেতে পারে। কিন্তু আদিবাসীদের সম্পর্কে সরকারের এক প্রকার মনস্তাত্ত্বিক সমস্যা সৃষ্টি হয়েছে। আদিবাসী শব্দে সরকারের বোধ হয় এলার্জি হয়। কিন্তু তারা এ দেশেরই মানুষ। সব ধরনের অধিকার তাদের প্রাপ্য।
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সন্তু লারমা কর্মসূচি ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি শুরু হচ্ছে।
সংবাদ সম্মেলনে আদিবাসী ফোরামের ১০ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও জীবনমান উন্নয়নে রাষ্ট্রসহ সবার এগিয়ে আসা; পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা, আদিবাসীদের ঐতিহ্যগত ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রভৃতি।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ও বেসরকারি সংস্থা আইইডির নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল, আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায় প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment