Sunday, November 29, 2015

বগুড়ার শিয়া মসজিদে নতুন মুয়াজ্জিন, নামাজ শুরু

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত বগুড়ার শিবগঞ্জের চককানু গ্রামের শিয়া মসজিদে মো. উকিল মিয়াকে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেয়া হয়েছে। পানি দিয়ে ধুয়ে মুছে মসজিদ পরিষ্কার করা হয়েছে। আজ  জোহর থেকে মসজিদে নামাজ আদায় আবার শুরু হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে  মসজিদের মুয়াজ্জিন  মোয়াজ্জেম হোসেন নিহত হন। আহত হন আরও তিনজন।  এদিকে ঘটনার পর থেকে আতঙ্কে আছেন গ্রামের সাধারণ মানুষ। তাদের জীবন যাপনেও ওই ঘটনার প্রভাব পড়েছে। পাহারা দিচ্ছেন পুলিশ।

No comments:

Post a Comment