আসন্ন পৌর নির্বাচন পেছানোর দাবিসহ দলের কিছু প্রস্তাবনা তুলে ধরে নির্বাচন
কমিশনের যাচ্ছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুকের
নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আজ দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার
(সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে তারা বৈঠক করেন। পাঁচ সদস্যের
বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল
হালিম, সুজাউদ্দিন, শামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি সৈয়ধ মোয়াজ্জেম হোসেন
আলাল। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। গতকাল বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার চিঠি নিয়ে নির্বাচন কমিশনে যান বিএনপির আরেকটি
প্রতিনিধি দল।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment