জাতীয়
পার্টির প্রেসিডেন্ট হুসেইন মহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায়
নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মঙ্গলবার তাদের সাক্ষাৎ
হয়েছে বলে বিকালে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- রাষ্ট্রদূত বার্নিকাট জাতীয় পার্টির চেয়ারম্যান
এরশাদকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন, তা হলো- চরমপন্থিদের হুমকি মোকাবিলার
কাজটি যে কত জটিল তা যুক্তরাষ্ট্র বুঝতে পারে। এর সমাধানে অংশীদারদের
সাহায্য করার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রদূত। এ ছাড়া রাষ্ট্রদূত
বার্নিকাট জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক যুক্তরাষ্ট্র ও
আমেরিকান জনগণের এবং বাংলাদেশ ও বাংলাদেশী জনগণের কল্যাণ বয়ে আনে এবং
বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার প্রসার ঘটায়। রাষ্ট্রদূত বলেন, আমাদের
দুদেশেকে যে সাধারণ সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়, তা মোকাবিলায় আমরা
বাংলাদেশের জনগণের পাশে আছি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment