Tuesday, November 10, 2015

কক্সবাজারে স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে ঈদগাঁওতে সমাবেশ

কক্সবাজারে স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে ঈদগাঁওতে সমাবেশ
শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কক্সবাজার শহর শাখার সভাপতি আবদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহত্তর ঈদগাঁও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর বিকাল ৩ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ঈদগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে রূপন রুদ্রের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তফা কামাল হেলালী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ার সাদাত খোকন, হাজী ইলিয়াছ, শ্রীনাথ চৌধুরী, শাহজাহান, ইউছুপ, মিজান, মোজাম্মেল, ফারুক, খোরশেদ, রফিকুল ইসলাম কাজল। এসময় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শহর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও আগামী ৭২ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় আগামী ১৬ নভেম্বর সমস্ত নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হবে।

No comments:

Post a Comment