Thursday, November 12, 2015

কক্সবাজারে ঈদগাঁওতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কক্সবাজারে ঈদগাঁওতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর
কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশের অভিযানে নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি চৌফলদন্ডী কালু ফকির পাড়ার কবির আহমদের পুত্র বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে জালালাবাদের পালাকাটা বশিরের দোকান নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আমিরুল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাজা রয়েছে বলে জানান।

No comments:

Post a Comment