দেশের ২৩৪ টি পৌরসভায় আগামী ৩০ শে
ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনার
(সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ সংবাদ সম্মেলন করে নির্বাচনের তফসিল ঘোষণা
করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোনয়নপত্র সংগ্রহ ৩রা ডিসেম্বর,
যাচাই-বাছাই ৫ ও ৬ই ডিসেম্বর, প্রত্যাহার ১৩ই ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় এ নির্বাচন হচ্ছে। মেয়র পদে
দলীয় প্রতীকে ভোটগ্রহণ করা হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment