Tuesday, November 24, 2015

রংপুরে নিখোঁজ বিএনপি নেতা লালমনিরহাটে আটক

চারদিন ধরে নিখোঁজ রংপুর মহানগর বিএনপি সভাপতি মোজাফফর  হোসেনকে লালমনিরহাট থেকে আটক করেছে র‌্যাব। আজ ভোরে সদরের মহেন্দ্রনগর এলাকা থেকে আটকের পর তাকে থানায় সোপর্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব পরিচয়ে সাদা পোশাকের লোকজন রংপুর নগরীর শালবন এলাকার বাড়ি থেকে মোজাফফরকে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছিলেন। লালমনিরহাট সদর থানার এএসআই আমিনুল ইসলাম জানান, ভোরে রংপুরের র‌্যাব-১৩ মোজাফ্ফর হোসেনকে থানায়  সোপর্দ করেছে। র‌্যাবের বরাত দিয়ে তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় ঘোরাফেরা করার সময় র‌্যাবের একটিা টহল দল মোজাফফর হোসেনকে আটক করে।

No comments:

Post a Comment