Sunday, November 29, 2015

রাজধানীর সায়েদাবাদে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে

রাজধানীর সায়েদাবাদে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এরপর ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলম নামে ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।জাহাঙ্গীর আলম জানান, তিনি বংশাল এলাকায় থাকেন ও ব্যবসা করেন। লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশে আজ ভোরে বাসা থেকে বের হয়ে রিকশায় করে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিলেন। সায়েদাবাদ রেলগেট এলাকায় পৌঁছালে কয়েক ছিনতাইকারী তাঁকে বহনকারী রিকশাটির গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন সেট ও আট হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর চলে যাওয়ার সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার  গোপনাঙ্গে আঘাত করে। সাইফুল নামে তার এক পরিচিতজন জাহাঙ্গীরকে উদ্ধার করে  ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

No comments:

Post a Comment