ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রলয়ঙ্করি হামলার পর আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী
আইএস-এর দিকে ঝুঁকতে পারে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের জঙ্গি সংগঠনগুলো।
এক বিশ্লেষণীতে এ মন্তব্য করেছে বৃটিশ সামরিক ও গোয়েন্দা প্রকাশনা আইএইচএস
জেইন’স ৩৬০। আইএইচএস জেইন’স ইন্টিলিজেন্স উইকলির এক বিশ্লেষণী প্রতিবেদনের
সারাংশ প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। ওমর হামিদের লেখা ওই
বিশ্লেষণের ‘গুরুত্বপূর্ণ পয়েন্টে’ বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার
জঙ্গিগোষ্ঠীগুলোর ওপর প্যারিস হামলার বড় ধরনের প্রভাব পড়বে। এটির প্রভাব
হবে সম্ভবত ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হওয়া হামলাটির সবচেয়ে
কাছাকাছি। উৎসাহী ও সক্রিয় বহুসংখ্যক জঙ্গি এখন আইএস-এর প্রতি আনুগত্যের
ঘোষণা দিতে চাচ্ছে। অনেক জঙ্গিই বিদ্যমান গোষ্ঠী থেকে বের হওয়ার হুমকি
দিচ্ছে। বিদ্যমান মূলধারার জঙ্গিসংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান
(টিটিপি), জামায়াত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও ইন্ডিয়ান মুজাহিদিন
(আইএম)-এর আইএস-এ যোগদানের আবেদন করার সম্ভাবনা বাড়ছে। যেসব জঙ্গিগোষ্ঠী
রাষ্ট্রীয় কঠোর অবস্থান ও আর্থিক দুর্দশার কারণে দুর্বল হয়ে গেছে, সেগুলোর
আইএস-এ যোগদানের সম্ভাবনা আরও বেশি হবে। প্রতিবেদনে বলা হয়েছে, আনুগত্যের
ঘোষণা দিলেও, আইএস-এর আর্থিক ও বস্তুগত সহায়তা ছাড়া ওই সংগঠনগুলোর
টার্গেটের ধরনে পরিবর্তন আসার সম্ভাবনা কম।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment