Thursday, November 26, 2015

কেরাণীগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড

পরকীয়ার জের ধরে দক্ষিণ কেরাণীগঞ্জে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৪ জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা জেলা দায়রা জজ এসএম কুদ্দুস জামান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমপুর শাকিন এলাকায় শামসুদ্দিন মিয়ার বাড়িতে পরকীয়ার জের ধরে সাজু, তার স্ত্রী রঞ্জু, ছেলে ইমরান, মেয়ে সানজিদাকে হত্যা করা হয়। এ ঘটনায় সাজুর ভাই বছিরউদ্দিন একটি মামলা করেন।২০১৫ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ থানার এসআই মনিরুজ্জমান আসামি সুমন ডাকু সুমন, জাকারিয়া হোসেন, সিএনজি সুমন, নাজির উদ্দিন ও আফসানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

No comments:

Post a Comment