আদালতের নির্দেশে নিহত জাপানি নাগরিক হিরোয়ি মিয়াতার (৬০) মরদেহ কবর থেকে
তুলে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)
হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের আলামত সংগ্রহকারী ঢামেক
হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, মরদেহে পচন
ধরায় শরীরে বাইরে থেকে কোন আঘাত করা হয়েছিলো কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য ভিসেরা ও ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।
এছাড়া, তার ওপর কোন ধরনের যৌন নির্যাতন করা হয়েছিলো কিনা সেটিও যাচাই করা
হচ্ছে। এর আগে সকালে রাজধানীর একটি কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। গত
তিন সপ্তাহ ধরে জাপানি দূতাবাসের কর্মকর্তা ওই জাপানি নারী নিখোঁজ ছিলেন।
পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, গত ২৯শে অক্টোবর হিরোয়ি মিয়াতাকে ঢাকার
একটি কবরস্থানে সমাহিত করা হয়েছে। পরে এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে।
মামলার তদন্তের জন্য আদালত মরদেহ তুলে ময়নাতদন্তের নিদের্শ দেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment